

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ায় অবস্থিত মারকাযুল কুররা আল ইসলামিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা একটি সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ১০০ জনেরও বেশি ছাত্র ও শিক্ষক নিয়মিতভাবে পাঠ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
কিন্তু দেশে চলমান লোডশেডিং ও তীব্র গরমের কারণে আবাসিক শিক্ষার্থীরা প্রতিনিয়ত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে হিফয বিভাগের বাচ্চারা রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকভাবে ঘুমাতে পারে না। অনেক সময় গরমে অতিষ্ঠ হয়ে রাত কাটাতে হয়। ফলে ভোরে উঠে কুরআন পড়ার সময় তাদের মনোযোগ ও শক্তি দুটোই কমে যায়।
হিফয বিভাগের বাচ্চাদের এই সমস্যার সমাধানে আমরা Light for Education 2026 প্রজেক্টের মাধ্যমে একটি আইপিএস স্থাপনের উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ্। আলহামদুলিল্লাহ, বেশিরভাগ অর্থ ইতোমধ্যে সংগ্রহ হয়েছে। এখন অল্প কিছু অর্থ বাকি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি কোনো মুমিনের একটি কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্টসমূহের একটি কষ্ট দূর করে দিবেন।” - সহীহ মুসলিম
এই উদ্যোগে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন।